সারাদেশ

শেরপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জেলা জাসাসের মতবিনিময় সভা

প্রিন্ট
শেরপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জেলা জাসাসের মতবিনিময় সভা

প্রকাশিত : ২ এপ্রিল ২০২৬, রাত ১০:০৯

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে শেরপুরে মতবিনিময় সভা করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে শহরের কলেজ মোড় এলাকার একটি রেস্টুরেন্টে জেলা জাসাসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাসাসের আহ্বায়ক এ কে এম এনামুল হক বিপু-এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব হারুন অর রশিদ। বক্তারা বলেন, বাঙালির সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ রক্ষায় জাসাস সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে জাসাস নেতা জহুরুল ইসলাম জপি ও রবীন্দ্র সংগীত শিল্পী করুণা দাস কারুয়াসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়। শেষে উপস্থিত সকলে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সভার সমাপ্তি টানেন।