পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম ও আরমিন নামে এক যুবক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে দ্বীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনায় আহত আরমিন চিকিৎসাধীন রয়েছেন।
মতামত