সারাদেশ

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত ১০

প্রিন্ট
সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত ১০

প্রকাশিত : ২ এপ্রিল ২০২৬, রাত ১১:৪২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচানি গ্রামের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, টেঁটা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।