নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটী গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার একমাত্র সন্তান বিল্লাল। বাবা জুলহাস মিয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী, যিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা। নুন আনতে পান্তা ফুরোনোর এই সংসারে সন্তানের উন্নত চিকিৎসা চালানো এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে শিশুটির চিকিৎসার খরচ জোগাতে তার বাবা-মা মানুষের দ্বারে দ্বারে ঘুরে সাহায্যের আবেদন জানাচ্ছেন।
স্থানীয়দের মতে, সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল সংগঠন কিংবা সরকারি সহায়তা পেলে এই অসহায় শিশুটিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। একটি সম্ভাবনাময় প্রাণ রক্ষায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।
সহায়তা পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর: ০১৭৬৮-৩১৫০৬১ (ব্যক্তিগত)
মতামত