সারাদেশ

রংপুরে গোমস্তপাড়া ও লিচুবাগান এলাকাবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রিন্ট
রংপুরে গোমস্তপাড়া ও লিচুবাগান এলাকাবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত : ৩ এপ্রিল ২০২৬, রাত ৯:২৬

 রংপুরের গোমস্তপাড়া ও লিচুবাগান এলাকাবাসীর উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন।

এডভোকেট রফিকুল ইসলাম মুকুল-এর সভাপতিত্বে সভায় বক্তারা এলাকার উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি রক্ষা এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব আকবর আলী সাবেক সভাপতি রংপুর চেম্বার অব কমার্স। ডা. জাবেদ আখতার বিভাগীয় প্রধান (সার্জারী) রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় সভাপতি করুনাময়ী কালীবাড়ী। ওয়াসীম বারী রাজ সাধারণ সম্পাদক, রংপুর জেলা মটর মালিক সমিতি। নাসিমুল হুদা বুলেট আহ্বায়ক আয়োজক কমিটি।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, এলাকার উন্নয়নে জনসম্পৃক্ততার বিকল্প নেই। এ ধরনের আয়োজন পাড়া-মহল্লার মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।

আয়োজক কমিটির আহ্বায়ক নাসিমুল হুদা বুলেটের সঞ্চালনায় অনুষ্ঠানে গোমস্তপাড়া ও লিচুবাগান এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।