ভুক্তভোগী সাংবাদিক নূর আলম জানান, পূর্ব শত্রুতার জেরে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, রড ও হকিস্টিক নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় নেতৃত্ব দেওয়া সিরাজুল ইসলাম তাকে হত্যার নির্দেশ দেন বলে অভিযোগ করেন তিনি। এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মুসল্লিরা এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনায় সিরাজুল ইসলাম, শাওন, শফিক, শহিদুল্লাহসহ ৭-৮ জন নামীয় এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, সাংবাদিকের ওপর হামলার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মতামত