স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতানা মদনপুর থেকে অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ইদবারদি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং অটোরিকশাটি সড়কের পাশে উল্টে যায়। এতে সুলতানাসহ আরও দুই যাত্রী আহত হন।
আহত সুলতানাকে প্রথমে উদ্ধার করে স্থানীয় তালতলা মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অন্য দুই যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মতামত