পারিবারিক সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে হিরনের ছোট ভাই তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের আংটার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়েছেন। দীর্ঘ দিন ধরে তিনি স্থানীয়ভাবে চটপটির ব্যবসা করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন।
ধর্মপাশা থানা পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাসহ যথাযথ আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত