শিশু নূসরাত জাহান আলিফা ধর্মপাশা উত্তরপাড়া গ্রামের কালাম মিয়ার মেয়ে। আটক সিপ্রা রাণী নেত্রকোনার মদন উপজেলার শিবপাশা গ্রামের লিটন সূত্রধরের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আলিফা রাত ১০টার দিকে বাসার পাশের একটি দোকান থেকে স্কুল ড্রেস আনতে যায়। এসময় সিপ্রা রাণী তাকে একা পেয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। শিশুটি আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী রাজনগর গ্রামের এক অটোচালক তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা এসে ওই নারীকে আটক করে। তবে স্থানীয় একটি সূত্রের দাবি, আটক সিপ্রা রাণী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।
খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয়। এ বিষয়ে পুলিশ জানায়, পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা ও ঘটনার নেপথ্যের কারণ নিশ্চিত হয়ে দ্রুত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত