সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫

প্রকাশিত : ৪ এপ্রিল ২০২৬, বিকাল ৩:২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া একই সময় বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুমিলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে লাল চাঁন (২১) নামের এক যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

একই রাতে পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. গোফরান সিদ্দিকী, পারভেজ, রোজিনা বেগম ও আশিক শেখ ওরফে আসলাম।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, অপরাধমুক্ত সমাজ গড়তে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, গ্রেফতারকৃত ৫ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।