প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ গুদামের ভেতর আগুনের সূত্রপাত হয়। গুদামে থাকা জুট, পলিথিন, কাগজ ও ইনটেক ফেব্রিক্সের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রাণপণ চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
গুদামের মালিক মো. রানা মিয়া দাবি করেন, আগুনে তার প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের এলাকায় ছড়াতে পারেনি, যা বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মতামত