পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর গড়িয়ে গেলেও জসীম গেট না খোলায় শ্রমিকদের সন্দেহ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মশারির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
মতামত