নারায়ণগঞ্জের চৌধুরীবাড়ি আদর্শ বাজার ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. রিয়াজ হোসেন। আগামী ১১ এপ্রিল শনিবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে তিনি ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং ব্যবসায়ী ও এলাকাবাসীর দোয়া কামনা করেছেন।
নির্বাচনে ক্যামেরা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিয়াজ হোসেন। গণসংযোগকালে তিনি বলেন, ব্যবসায়ীদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে বাজারের নিরাপত্তা নিশ্চিত করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলবেন।
বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নিরলস কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ১১ এপ্রিল যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মতামত