সরেজমিনে দেখা যায়, সিদ্ধিরগঞ্জ-আদমজী ইপিজেড সড়কের ওমরপুর বটতলা সংলগ্ন সরকারি জায়গায় অবৈধভাবে ফুটপাত ও মূল সড়ক দখল করে ব্যবসা চালাচ্ছেন সামছুল হক ও সাদ্দাম নামে দুই ভাঙারি ব্যবসায়ী। সড়কের একাংশ মালামালের দখলে থাকায় প্রতিদিন ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এসব দোকানে প্রকাশ্যেই বেচাকেনা হচ্ছে বিভিন্ন চোরাই মালামাল। বাসা-বাড়ি ও নির্মাণাধীন ভবন থেকে চুরি হওয়া গ্রিল, বৈদ্যুতিক তার ও পাইপ রাতের আঁধারে এখানে কেনাবেচা হয় বলে অভিযোগ এলাকাবাসীর।
সাধারণ মানুষের দাবি, জনস্বার্থে অবিলম্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হোক। একই সাথে চোরাই মাল কেনাবেচা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন তারা।
মতামত