অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। তিনি জানান, জনস্বাস্থ্য রক্ষায় সরকারি নির্দেশনা মোতাবেক শহরের বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি করা হচ্ছে। এরই অংশ হিসেবে খোয়ারপার এলাকার একটি বেকারিতে অভিযান চালিয়ে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ও তদারকি জেলাজুড়ে অব্যাহত থাকবে। জনস্বার্থে প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মতামত