সারাদেশ

যেখানে জনদুর্ভোগ সেখানেই যাচ্ছি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে: অধ্যাপক মামুন মাহমুদ

প্রিন্ট
যেখানে জনদুর্ভোগ সেখানেই যাচ্ছি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে: অধ্যাপক মামুন মাহমুদ

প্রকাশিত : ৭ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:৫৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ফতুল্লার কায়েমপুর ফকির রোড সংলগ্ন খালের খনন কাজ উদ্বোধন শেষে তিনি জানান, জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করছে।

উদ্বোধনকালে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বর্ষা মৌসুমে এই এলাকার মানুষ দীর্ঘকাল পানিবন্দি থাকেন। সেই কষ্ট লাঘবে আমরা দ্রুত খাল পুনঃখনন ও পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে সেই কাজ শুরু হলো। আশা করছি, এর ফলে আগামী বর্ষায় পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই মানুষের সমস্যা সমাধানে কাজ করছি। যেখানেই জনদুর্ভোগ বেশি, সেখানেই আমরা দ্রুত ছুটে যাচ্ছি। বিশাল বাজেটের বড় প্রকল্পের জন্য বছরের পর বছর মানুষকে অপেক্ষায় না রেখে, জেলা পরিষদের ক্ষুদ্র সামর্থ্য দিয়েই আমরা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছি।

পরিদর্শন ও উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া (সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি) রিয়াদ মোহাম্মদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক ফতুল্লা থানা বিএনপি, পলাশ সভাপতি, ফতুল্লা ইউনিয়ন বিএনপি, মোঃ সিদ্দিকুর রহমান উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক জেলা তাঁতী দল।

স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অধ্যাপক মামুন মাহমুদ প্রত্যয় ব্যক্ত করেন যে, জেলা পরিষদকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য।