ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পণ্ডিত সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত। তিনি আদমজী কদমতলী এলাকার ওই ১০ তলা ভবনে পরিবারসহ ভাড়া থাকেন। থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর ব্যবহৃত এফজেড ভার্সন-২ মডেলের মোটরসাইকেলটি (ইঞ্জিন নম্বর: G3R6E4100A112527) ভবনের নিচতলার নির্ধারিত পার্কিংয়ে রাখা ছিল। রবিবার রাত ১০টা থেকে সোমবার ভোরের কোনো এক সময় অজ্ঞাত চোরচক্র কৌশলে মোটরসাইকেলটি নিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, চুরির খবর পাওয়ার পর থেকেই মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে ওই ভবন ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে।
মতামত