সারাদেশ

বান্দরবানে জেলা প্রশাসক ও আইনজীবী সমিতির মতবিনিময়

প্রিন্ট
বান্দরবানে জেলা প্রশাসক ও আইনজীবী সমিতির মতবিনিময়

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৬, রাত ৯:৩৮

বান্দরবানের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সামিউল ফেরদৌসের সঙ্গে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

বুধবার (৮ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে সমিতির পুনর্র্নিবাচিত সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু জাফরের নেতৃত্বে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক সামিউল ফেরদৌস আইনজীবীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং জেলার সার্বিক উন্নয়নে ও দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় বান্দরবান জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।