সারাদেশ

অপারেশন থিয়েটারে চিকিৎসকের হার্ট অ্যাটাক: এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

প্রিন্ট
অপারেশন থিয়েটারে চিকিৎসকের হার্ট অ্যাটাক: এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৬, রাত ৯:৫৩

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তোফায়েল হোসেন ভূঁইয়া অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (৮ এপ্রিল) অপারেশন করা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. তোফায়েল থিয়েটারে রোগীর অস্ত্রোপচার করছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ওই হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন সহকর্মী ও স্বজনরা।