সারাদেশ

সিরাজদিখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রিন্ট
সিরাজদিখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৬, রাত ১০:২১

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজ গভর্নিং বডির স্বেচ্ছাচারিতা ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বুধবার (৮ এপ্রিল) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিয়ম-নীতি উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়ায় কলেজের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, একাডেমিক অনিয়ম ও প্রশাসনিক দুর্নীতির মাধ্যমে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করার অভিযোগও তোলেন বক্তারা। অবিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ ও গভর্নিং বডির অনিয়ম তদন্ত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাব্বত সাইফুল্লাহ ভূঁইয়া বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য নয়।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূম্পা ঘোষ জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।