অভিযুক্ত আবুল কালাম আজাদ রাসেল স্থানীয় বিএনপি নেতা রওশন আলীর ছেলে। রাসেল সাবেক সরকার আমলে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও বর্তমানে নিজেকে তরুণ দলের নেতা হিসেবে পরিচয় দেন।
কারখানার ব্যবস্থাপনায় থাকা মজিব ফ্যাশনের ম্যানেজার আনিসুর রহমান জানান, রাসেল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে হুমকি দিয়ে আসছিলেন। বুধবার সকালে তারা একদল লোক নিয়ে কারখানায় ঢুকে জোরপূর্বক ঝুট নিয়ে যান। তবে ঘটনার জানাজানি হলে এবং দলীয় নেতৃবৃন্দের চাপের মুখে দুপুর ২টার দিকে তারা মালামাল ফেরত দিয়ে যান। মালামাল ফেরত পাওয়ায় আপাতত কোনো আইনি ব্যবস্থা নিচ্ছেন না বলে জানান তিনি।
স্থানীয় বিএনপি নেতাদের মতে, এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। রওশন আলী গত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগে যোগ দিলেও পটপরিবর্তনের পর আবারও এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাসেল ও তার বাবা রওশন আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।
মতামত