সারাদেশ

ফতুল্লায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

প্রিন্ট
ফতুল্লায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৬, রাত ১১:৫৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি খাস খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খাস নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালের জায়গায় অবৈধভাবে নির্মিত একটি দেয়াল গুঁড়িয়ে দিয়ে প্রায় ২.৫ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। প্রশাসন সূত্রে জানা যায়, এক ব্যক্তি খালের জায়গা দখল করে স্থায়ী দেয়াল নির্মাণ করেছিলেন। সরকারি সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণের পর অবৈধ অংশটি চিহ্নিত করে তাৎক্ষণিক উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, জনস্বার্থে সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে এই অভিযান নিয়মিত চলবে। কোনো দখলদারকেই ছাড় দেওয়া হবে না।