র্যাব-১১ এর বিশেষ আভিযানিক দল ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে তারাব এলাকায় অভিযান চালায়। এসময় দেখা যায়, সিমু কনজুমার প্রডাক্টস এবং মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই তেল উৎপাদন এবং বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে তা বাজারজাত করে আসছিল।
অভিযান চলাকালে প্রতিষ্ঠান দুটিতে প্রায় ২০ হাজার লিটার অবৈধ ভোজ্যতেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় পাওয়া যায়। অপরাধ স্বীকার করায়, সিমু কনজুমার প্রডাক্টস-এর মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা এবং মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ-এর মালিক আঃ বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, একশ্রেণির অসাধু ব্যবসায়ী জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে অবৈধভাবে ভেজাল পণ্য উৎপাদন ও মজুদ করছে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে র্যাব-১১ এর এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মতামত