সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, বিগত ১৬ বছর দেশের মানুষ শোষিত হয়েছে। ১৪শর বেশি শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন দেশে সরকার জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু করেছে। দেশের স্বার্থে দ্রুত এই সনদ বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, কিন্তু সেই রায়কে না তে পরিণত করার চেষ্টা চলছে। নির্বাচনের রায় নিয়ে ছিনিমিনি খেললে এর পরিণতি ভালো হবে না। প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।
জাতীয় নাগরিক পার্টির মহানগর আহ্বায়ক শওকত আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, শাহজাহান বেপারী মহানগর সভাপতি এবি পার্টি। মাওলানা ইলিয়াস আহমদ মহানগর সভাপতি,খেলাফত মজলিস।
মাওলানা আল-আমীন রাকিব মহানগর সেক্রেটারি বাংলাদেশ খেলাফত মজলিস।
বক্তারা বলেন, গণভোটের রায় নিয়ে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না। রায় অমান্য করা হলে সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ূম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন এবং খেলাফত মজলিসের মুফতী শেখ শাব্বীর আহমাদসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে চাষাঢ়া এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
মতামত