বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন অনুবাদসহ বিতরণ ও জুনিয়র বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, কোরআন পড়তে হবে, বুঝতে হবে এবং এর আলোকে জীবন গড়তে হবে। শিক্ষা মানেই হলো জ্ঞান অর্জন করা। আর পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের আধার হলো পবিত্র কোরআন। এর চেয়ে বড় কোনো জ্ঞানের কিতাব আর হতে পারে না।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মহিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারুক হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর মোসাদ্দেক হোসেন উপাধ্যক্ষ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। শিশির ঘোষ অমর সদস্য ম্যানেজিং কমিটি। মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রভাষক গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। কাজী ফারহানা আক্তার প্রধান শিক্ষক (বালিকা শাখা)।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে অনুবাদসহ কোরআন শরিফ তুলে দেওয়া হয়।
মতামত