সারাদেশ

দেশের উন্নয়নে স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ডিসি

প্রিন্ট
দেশের উন্নয়নে স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ডিসি

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২৬, রাত ১১:০৬

স্কাউটিং করব, সুন্দর জীবন গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৯ম নারায়ণগঞ্জ জেলা স্কাউট সমাবেশ ২০২৬। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সৈয়দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৫ দিনব্যাপী এই সমাবেশের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. রায়হান কবির বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে। সমাজ ও দেশের উন্নয়নে স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়। তিনি আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারীরা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে ভবিষ্যতে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আলীনুর খান, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা স্কাউটসের নেতৃবৃন্দ।

বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার আয়োজনে এই সমাবেশ চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক স্কাউট সদস্য অংশগ্রহণ করছে।