সারাদেশ

আড়াইহাজারে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

প্রিন্ট
আড়াইহাজারে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২৬, রাত ১১:১৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে রাফাত (৩০) নামের এক যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ইমন। আদালত সূত্রে জানা গেছে, নোয়াগাঁও এলাকায় মাদক সেবনরত অবস্থায় রাফাতকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।