সারাদেশ

আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: কারখানা প্রতিনিধিকে জেল-জরিমানা

প্রিন্ট
আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: কারখানা প্রতিনিধিকে জেল-জরিমানা

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২৬, রাত ১১:২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে একটি ডাইং কারখানাসহ ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে একটি কারখানার প্রতিনিধিকে ১ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি, বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে মেসার্স ঐশী ডাইং কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে কারখানার প্রতিনিধি মো. সোহানকে ১ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ওই এলাকার ৬০টি আবাসিক বাড়ির অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, অবৈধ গ্যাস সংযোগের ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। জনস্বার্থে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।