সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ১৩ হাজার লিটার ডিজেলসহ ট্যাংক লরি জব্দ গ্রেপ্তার ২

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ১৩ হাজার লিটার ডিজেলসহ ট্যাংক লরি জব্দ গ্রেপ্তার ২

প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:৪৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদ করা সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল ও দুটি ট্যাংক লরি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে জড়িত থাকার অভিযোগে দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জসিম (৩৮) ও মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

১৩ হাজার ৫০০ লিটার অবৈধ ডিজেল এবং দুটি বড় ট্যাংক লরি। এছাড়া জ্বালানি সরবরাহে ব্যবহৃত দুটি মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়েছে।

জব্দকৃত লরি দুটি (নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ ও পিরোজপুর-ঢ-৪১-০০৪৮) সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন জানান, লরিগুলোর কোনো বৈধ কাগজপত্র ছিল না। অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।