অভিযান সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন পাকা রাস্তা কোনো অনুমতি ছাড়াই কেটে ফেলেছিল কারখানা কর্তৃপক্ষ। এতে যান চলাচল ও পথচারীদের যাতায়াতে চরম বিঘ্ন ঘটে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করেন।
ভবিষ্যতে অনুমতি ছাড়া এ ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কারখানা কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন জানান, জনগণের দুর্ভোগ লাঘবে এবং সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মতামত