স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি হতে থরিগাঁও পর্যন্ত রাস্তা কার্পেটিং কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সংবাদ গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর থেকেই স্থানীয় কাজের দায়িত্বে থাকা আশিকুর রহমান মুন্না ও তার সহযোগীরা মোরসালিন রহমানের ওপর ক্ষুব্ধ ছিল। এছাড়া সাংবাদিকের বাড়ির সামনে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার সময় তিনি বাধা দেন এবং এলজিইডি ইঞ্জিনিয়ারের সহায়তায় তা পরিবর্তন করান।
ভুক্তভোগী সাংবাদিক জানান, গত শুক্রবার বিকেলে নিজ বাড়ির পাশে একটি সামাজিক বিচারে থাকাকালীন মুন্না ও তার অনুসারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কেবল তাকে মারধর করেই ক্ষান্ত হয়নি, তার বাড়িতেও ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।
মোরসালিন রহমান অভিযোগ করেন, হামলার পর উল্টো তাকে হয়রানি করতে মিথ্যা ও ভিত্তিহীন নাটক সাজিয়ে পুলিশ ডেকে আনা হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মতামত