শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, করিম গ্রুপের একটি জাহাজ থেকে ডিজেল খালাসের সময় জাহাজের ইঞ্জিনরুমে বেয়ারিংয়ের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। এ সময় জাহাজে থাকা কর্মচারীরা তাৎক্ষণিক তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ফতুল্লা বিসিক ও পাগলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে পুরোপুরি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
তেল ডিপো সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতিতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
মতামত