স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই নারী নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এলাকায় পানির পর্যাপ্ত উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।
দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলে পুড়ে যাওয়া ঘর থেকে হ্লানুচিং মার্মার মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী মোঃ হোসেন জানান, নিহত নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং চলাফেরা করতে পারতেন না।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ওই নারী নিজেই ঘরের ভেতর আগুনের সূত্রপাত ঘটিয়েছিলেন। মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মর্গে পাঠানো হয়েছে।
মতামত