সারাদেশ

লামায় সরই ইউনিয়ন সাইবার দলের কমিটি গঠন

প্রিন্ট
লামায় সরই ইউনিয়ন সাইবার দলের কমিটি গঠন

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮:৪৬

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় লামা উপজেলা সাইবার দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে আবু সাঈদকে সভাপতি, অপূর্ব দাশকে সাধারণ সম্পাদক এবং সবুজ সরদারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে বিএনপির সহায়ক শক্তি হিসেবে অনলাইনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাদের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন হিসেবে এই নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তারা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ও অফলাইনে বিএনপির পক্ষে জনমত গঠনে জোরালো ভূমিকা পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যদের পক্ষ থেকে নবনির্বাচিতদের সফলতা কামনা করা হয়েছে।