এজাহার সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল সকালে হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকার বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেড গার্মেন্টসের ঝুট নামানো নিয়ে বিরোধের জেরে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় তাণ্ডব চালায়। তারা বাদী হোসেন খোকাকে মারধর করলে তার ছেলে রাকিবুল হাসান রাকিব (২৩) উদ্ধারে এগিয়ে আসেন। এ সময় হামলাকারীদের ছোড়া গুলি রাকিবের বুকে বিদ্ধ হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় ইমরান নামে এক মাদরাসা ছাত্রও গুলিবিদ্ধ হয়েছে।
এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে। অন্য পক্ষ থেকেও অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে। অপরাধীদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত