পার্বত্য চট্টগ্রাম থেকে এসে নারায়ণগঞ্জের কাঁচপুর ও আশপাশের এলাকায় কর্মসংস্থানের প্রয়োজনে বসবাসরত চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ এই সম্মিলিত উৎসবে মেতে ওঠেন।
উৎসবের শুরুতে ভোর ৬টায় কাঁচপুর এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এরপর ঐতিহ্য অনুযায়ী পুরোনো বছরের সব দুঃখ-গ্লানি মুছে নতুন বছরের মঙ্গল কামনায় শীতলক্ষ্যা নদীতে ফুল ভাসানো হয়।
উৎসবে অংশগ্রহণকারীরা জানান, কাজের প্রয়োজনে তারা নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত। পহেলা বৈশাখের এক দিনের ছুটিতে পাহাড়ে গিয়ে উৎসব পালন করা সম্ভব হয় না বলেই এবার প্রথমবারের মতো নারায়ণগঞ্জে ছোট পরিসরে এই বিজু উৎসবের আয়োজন করেছেন। প্রথমবারের মতো এই আয়োজনে শামিল হতে পেরে প্রবাসী পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
মতামত