সারাদেশ

চ্যানেল ২৬ বাংলা সতর্কতামূলক গণ-বিজ্ঞপ্তি

প্রিন্ট
চ্যানেল ২৬ বাংলা সতর্কতামূলক গণ-বিজ্ঞপ্তি

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, রাত ১১:০৮

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চ্যানেল ২৬ বাংলা (অনলাইন পোর্টাল)-এর পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সোলেমান-কে তার অপেশাদার আচরণ এবং সাংবাদিকতার নীতি-পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে অদ্য ১২ এপ্রিল ২০২৬ তারিখ হতে প্রতিষ্ঠানের সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সোলেমানের সাথে বর্তমানে অত্র প্রতিষ্ঠানের কোনো দাপ্তরিক বা পেশাগত সম্পর্ক নেই। এমতাবস্থায়, তিনি যদি কোথাও আমাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পরিচয় দেন বা কোনো অনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা করেন, তবে সেক্ষেত্রে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। তার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের জন্য অত্র কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

যদি উক্ত ব্যক্তি কোথাও এই প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করেন, তবে অবিলম্বে তাকে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

     আদেশক্রমে কর্তৃপক্ষ

চ্যানেল ২৬ বাংলা (অনলাইন পোর্টাল)