সারাদেশ

সিরাজদিখানে বসতবাড়িতে হামলা ও লুটপাট: আটক ১

প্রিন্ট
সিরাজদিখানে বসতবাড়িতে হামলা ও লুটপাট: আটক ১

প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, রাত ৯:০৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামে একটি বসতবাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্র হত্যা মামলার আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল হঠাৎ ওই বাড়িতে চড়াও হয়। তারা ভবনের বিভিন্ন অংশ ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত সন্দেহে একজনকে আটক করে।

ভুক্তভোগী আসমা বেগম বলেন, সন্ত্রাসীরা হঠাৎ বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই ঘটনার দ্রুত বিচার চাই।

সিরাজদিখান থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।