দণ্ডপ্রাপ্ত আফরোজা বেগম উত্তর চাষাড়া রামবাবু পুকুরপাড় এলাকার বাসিন্দা। এর আগে তল্লা নতুন বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নকল টিকা কার্ড, হাম ও হেপাটাইটিস বি ভাইরাসের ইনজেকশন, সিরিঞ্জ ও ওজন মাপার মেশিন জব্দ করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, এই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সহজ-সরল মানুষকে ভুল বুঝিয়ে শিশুদের হাম ও হেপাটাইটিস বি-সহ বিভিন্ন রোগের ভুয়া টিকা দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। তিনি একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন জানান, ভুয়া কার্ড ও অনুমোদনহীন টিকা দিয়ে শিশুদের জীবন ঝুঁকির মুখে ফেলার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় ওই নারীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত