আদালত সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলাসহ অন্যান্য মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে রোববার (১২ এপ্রিল) আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, এজাহারে নাম না থাকলেও তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলায় বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সব মিলিয়ে সাবেক মেয়র আইভী এখন পর্যন্ত ১২টি মামলায় গ্রেপ্তার রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে শহরের দেওভোগ এলাকা থেকে ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন হত্যা ও সহিংসতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
মতামত