কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহজনক দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, অসাধু চক্রের অবৈধ মজুদের কারণেই বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। জনস্বার্থে তেল মজুদ ও এই সিন্ডিকেট রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত