পুলিশ জানায়, অনিক সরদারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও পুলিশে হামলার ঘটনাসহ অন্তত ৫টি মামলা রয়েছে। গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহী মসজিদ এলাকায় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সশস্ত্র হামলায় সে সরাসরি জড়িত ছিল। ওই ঘটনায় মাওলানা হাছান মাহমুদের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন জানান, অনিক সরদার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মতামত