গত ৯ মার্চ ভোর ৬টায় নগর ভবনের সামনে দায়িত্বরত শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই এসএম লুৎফর রহমানকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় তিন দুষ্কৃতকারী। এই ঘটনায় মামলা দায়েরের পর ২৪ ঘণ্টার মধ্যেই অস্ত্র-গুলিসহ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। আরহাম ওই ছিনতাইকারী চক্রের সহযোগী হিসেবে এই মামলায় দ্বিতীয় গ্রেপ্তার।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সাথে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মতামত