সারাদেশ

হাজীগঞ্জ আইটি স্কুল-খানপুর হাসপাতাল সড়ক সংস্কার কাজের উদ্বোধন

প্রিন্ট
হাজীগঞ্জ আইটি স্কুল-খানপুর হাসপাতাল সড়ক সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ১:৫০

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ আইটি স্কুল থেকে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে হাজীগঞ্জ আইটি স্কুল মোড়ে দোয়া মাহফিলের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উদ্বোধন শেষে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সিটি প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়।

উদ্বোধনকালে এনসিসি প্রশাসক বলেন, জনদুর্ভোগ কমাতে এবং শহরের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে মানসম্মতভাবে দ্রুততম সময়ের মধ্যে এই কাজ শেষ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।