সারাদেশ

ছাত্রদল নেতার শিশু পুত্রের অস্ত্রোপচার: খোঁজ নিলেন সজল

প্রিন্ট
ছাত্রদল নেতার শিশু পুত্রের অস্ত্রোপচার: খোঁজ নিলেন সজল

প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৫

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিসানের শিশু পুত্রের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিবের আর্থিক সহযোগিতায় শহরের খানপুর আল হেরা হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাকিবুল ইসলাম রাকিবের পক্ষ থেকে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। এ সময় তিনি শিশুটির পরিবারের সাথে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

মনিরুল ইসলাম সজল বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। রাকিবুল ইসলাম রাকিব সবসময় মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকেন, এই শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়া তারই এক অনন্য দৃষ্টান্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।