র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে কালমাটি এলাকায় পলাতক আসামি আশরাফুল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বসতবাড়ির রান্নাঘরের সামনে থেকে ১৬১ বোতল চকোপ্লাস এবং ৯৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২৫৫ বোতল মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় শিউলীকে।
আইনি ব্যবস্থা গ্রেপ্তারকৃত শিউলী কালমাটি পাকার মাথা এলাকার বাসিন্দা। র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাব নিশ্চিত করেছে।
মতামত