পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদানীনগর চৌরাস্তার কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ একজন ও একই অভিযানে হত্যা মামলা, সিআর ওয়ারেন্ট এবং অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত আরও ৬ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, পারভেজ ওরফে কালু (২২), মোঃ আকাশ (৩০), মোঃ রাসেল (৩১), শামীম মিয়া (২৮) আরিফ গাজী (২৫), মোঃ মাছুম মিয়া (২২), ইদ্রিস (৪৫)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইনে নতুন মামলা রজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিদের বিরুদ্ধে আগে থেকেই হত্যাসহ বিভিন্ন অপরাধের মামলা ও ওয়ারেন্ট ছিল। দুপুরে তাদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত