অভিযান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন স্থান থেকে নিম্নমানের গোখাদ্য সংগ্রহ করে নিজস্ব গুদামে প্যাকেটজাত করছিল। জালিয়াতির আশ্রয় নিয়ে তারা বস্তার গায়ে গাজীপুরের গোল্ডেন ফুড প্রোডাক্টস-এর নাম এবং বিএসটিআই-এর লোগো অবৈধভাবে ব্যবহার করছিল। এছাড়া তারা মেয়াদোত্তীর্ণ ও নষ্ট পণ্য ভালো পণ্যের সঙ্গে মিশিয়ে বাজারজাত করে আসছিল।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক দীপ্ত সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযানকালে জেলা মার্কেটিং অফিসার মো. আলমগীর হোসেন ও জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
মতামত