পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দড়িকান্দি এলাকার সুরিয়া বেগমের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ভাড়াটিয়া নজরুল ইসলামের ঘরের সামনের মাটির গর্তে লুকিয়ে রাখা ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মতামত