পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও অটোমেশন প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ফতুল্লা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জানে আলম জানান, পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মহোদয় চলমান অটোমেশন কার্যক্রমটি অত্যন্ত স্বচ্ছ, সঠিক ও নির্ভুলভাবে সম্পন্ন করার তাগিদ দেন। একইসঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দ্রুততম সময়ে ভূমি সেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও ডিজিটাল ডাটাবেজ তৈরির লক্ষ্যে বর্তমানে সারাদেশে এই অটোমেশন প্রকল্পের কাজ চলমান রয়েছে।
মতামত